গৌর পার্ষদ শ্রী শ্রীবাস পন্ডিতের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ৪ দিনব্যাপী এক মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজার উপজেলার অনি পন্ডিতপাড়াস্থ শ্রী শ্রীবাস অঙ্গনে আগামী ২২ মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বিয়ানীবাজারের অনি পন্ডিতপাড়া শ্রী শ্রীবাস অঙ্গনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালা আগামী ২৫ মার্চ শুক্রবার পর্যন্ত চলবে।
গৌর পার্ষদ শ্রী শ্রীবাস পন্ডিতের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রী শ্রীবাস অঙ্গন ধাম বিয়ানীবাজার অনি পন্ডিতপাড়ার অধ্যক্ষ শ্রী সিদ্ধগৌর দাস ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




