শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
১৪ মার্চ এই কমিটি গঠন করা হয় বলে বুধবার (১৬ মার্চ) সোসাইটি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসই সোসাইটিতে কার্যনির্বাহী কমিটিতে স্নাতককোত্তরের শিক্ষার্থী মো. তানজিকুর রহমান প্রিন্স সহ-সভাপতি, চতুর্থ বর্ষের পার্থ ঘোষ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।
কমিটিতে সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে অভি দত্ত, খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে জামিল মাহমুদ ইফতি রয়েছেন।
এছাড়া কমিটিত প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো, মারুফুর রহমান শোভন।
কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাহিদুল আকরাম রাতুল, আহমেদ রাকিব, মুহিত মাহমুদ আল ফারহান, মাহদী মুর্শেদ, আহসানুল হক মো. শাহরিয়ার খালেদ।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১৪




