শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক সংগঠন 'কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অব সাস্ট' (ক্যাম-সাস্ট) এর উদ্যোগে সিলেটের জাফলংএর একটি স্কুলে আয়োজিত হচ্ছে কসম্যানিয়া।
"ক্যাসম্যানিয়া হচ্ছে জোতির্বিজ্ঞান বিষয়ক একটি কার্যক্রমের সাধারণ নাম।"
বুধবার(১৬ মার্চ) রাতে সংগঠন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে বৃহস্পতিবার(১৭ মার্চ)
এই কসম্যানিয়া আয়োজিত হবে। এতে ওই প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানটিতে জ্যোতির্বিজ্ঞানের দুইটি কৌতুহল উদ্দীপক বিষয়ের উপর প্রেজেন্টেশন দেওয়া হবে একই সাথে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে গবেষণা করতে উৎসাহিত করার জন্য তাদের জন্য আয়োজন করা হবে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।
এছাড়াও 'ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন' কর্তৃক ফান্ডেড প্রজেক্ট ' অ্যাস্ট্রোনমি ফর স্টুডেন্ট থ্রো ইন্টারেক্টিভ এপপ: টকিং প্লানেট'-এর ট্রেনিংসহ হবে কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 'পেপার প্লেন প্রতিযোগিতা' ও 'ওয়াটার রকেট প্রদর্শনীর আয়োজন করা হবে। শেষের দিকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০৫




