হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে তাঁর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।


সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদদের নেতৃত্বে এসময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০