কিডনি বিকল হয়ে যাওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রুপকের চিকিৎসার্থ সংগ্রহে সাংস্কৃতিক অনুষ্ঠান 'ফাল্গুন শেষে' আয়োজিত হতে যাচ্ছে।

সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'আজ মুক্তমঞ্চে'র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান থেকে সংগ্রহিত অর্থ রুপকের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যয় করা হবে।


বুধবার (১৭মার্চ) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপকের চিকিৎসার্থে সোমবার (২১ মার্চ) ফাল্গুন শেষে' শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে ক্যাম্পাসের প্রিয়মুখ চৈতন্য রাজবংশী পরিচালিত 'মাটিশ্বর' চলচ্চিত্রের প্রিমিয়ার। এই অনুষ্ঠানে 'আজ মুক্তমঞ্চের' সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে রুপকের জন্য সকলের কাছে সহযোগিতা চাওয়া হয়।

রুপককে সাহায্য পাঠাতে -
বিকাশ -০১৭১৫২৪৮১৮৪(রেফারেন্স লিখবেন-রুপক)

সোনালী ব্যাংক একাউন্ট নং- ৫৬৩২৫০১০০৯৬৭১, রাউটিং নং- ২০০৯১৩০৭৬

প্রসঙ্গত, দুটি কিডনীই বিকল হয়ে যাওয়া মজিবুর রহমান রূপক বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রূপককে বাঁচাতে হলে অতিদ্রুত তাকে বিদেশে নিয়ে কিডনী প্রতিস্থাপন করতে হবে। তার দু’টি কিডনী প্রতিস্থাপন ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লক্ষ টাকার প্রয়োজন। এই পরিমান টাকা রূপকের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১২