হবিগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে কেককাটা ও শহরে এক বণাট্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত করা হয় এবং নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সপ্তাহব্যাপি ‘মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা’র উদ্বোধন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৩




