জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।


দিনের শুরুতে জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, আরআরএফ সিলেট এর কমান্ড্যান্ট মো: মাহমুদুর রহমান পিপিএম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ সকল ইউনিটের প্রধানগণ ও বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সবৃন্দ।

শ্রদ্ধানিবেদন শেষে পুলিশের একটি চৌকস দল জাতির জনকের সম্মানে রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরবর্তীতে সিলেট রেঞ্জ সদরের সকল ইউনিটের উপস্থিতিতে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশাল আকৃতির কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এছাড়াও সারাদিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪