শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, উপজেলা পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিস, উপজেলা ছাত্রলীগ, জয়কলস উজানীগাঁও সরকারি আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন।
শ্রদ্ধা নিবেদন পরবর্তীতে অলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র, কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, শিক্ষা কর্মকর্তা সেলিম খান, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।
আলোচনা সভার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শান্তিগঞ্জে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৯ টায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১৭




