সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) প্রেরিত এক শোকবার্তায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ড. সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া একজন নিবেদিতপ্রাণ জননেতা ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষা ও সমাজ কল্যাণমূলক অনেক ভালো কাজ করেছেন। যা তার স্মৃতিকে অমর করে রাখবে। তার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




