যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা -কর্মচারিরা।
এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী আবদুস সোবাহান, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সহকারি প্রকৌশলী আবুল ফজল খোকন, লাইসেন্স কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




