আসন্ন মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ভেজিটেবল মার্কেট সেন্টার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় মার্কেটের কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মো. ছাদ মিয়া বলেন, সামনে আসন্ন মাহে রমজান। তাই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম না বাড়িয়ে সহনীয় পর্যায়ে রেখে ক্রেতাদের ক্ষয়-ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান।
ভেজেটিবল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সভাপতি মো. আলেক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কমিটির উপদেষ্ঠা রেদওয়ান আহমদ, মো. জামাল আহমদ, সহ-সভাপতি কয়ছর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মো. হারিছ মিয়া, মো. আলা উদ্দিন, মো. সেলিম আহমদ, মো. দুলাল আহমদ, মো. আব্দুল জলিল, মো. আমির আলী, মো. মনজুর হোসেন, মো. রাজা মিয়া, মো. মাসুদ আহমদ, মো. আব্দুর রব, মো. মঞ্জুর হোসেন, মো. আবু সুফিয়ান, মো. তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২




