সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অধিন আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট ও শ্রম কল্যাণ কেন্দ্র সিলেট এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উপ পরিচালক মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে ও তোফায়েল আহমদ এর পরিচালানায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন, আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা নাজিম উদ্দিন, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, কার্যকরী সভাপতি শায়েস্তা মিয়া, সিলেট মহানগর নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং- সিলেট-৩১) এর সভাপতি মাসুম আহমদ তারেক, সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ তোফয়েল আহমদ শেফুল, সিলেট জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের তামাবিল শাখার সাবেক সভাপতি সাহাব উদ্দিন, অফিস সহকারি প্রশান্ত কুমার, সবুজ মিয়া, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক অমর ইসলাম ফয়ছল, শ্রমিক নেতা ইমরান আহমদ, মোবারক হাওলাদার প্রমুক।

মোনাজাত পরিচালনা করেন হাফিজ আহমদ জাকারিয়া।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪