সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন প্রাঙ্গন থেকে এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু কৃষি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাতীয় দিবস উদযাপন কমিটি সহ রেজিস্ট্রার, ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী, সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদ, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, আবাসিক হল ও বিভিন্ন সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন তারা।
এছাড়া গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬




