দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি কেন্দ্র প্রেরিত জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেছে ৭, ৮ ও ৯নং বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সুবিদবাজার, পাঠানটুলা ও মদীনামার্কেটসহ ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।


এসময় ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে মদীনামার্কেট এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের টীম প্রধান এমদাদ হোসেন চৌধুরী।

মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল হোসেন হেনা মানিক মিয়, আজমল হোসেন, আব্দুল জব্বার তুতু, লল্লিক আহমদ চৌধুরী, মইনুল হক চৌধুরী, মনির আহমদ, এ কে এম শাহাজান, মুমিন আহমদ, রাশিদুল হাসান চৌধুরী সাকির, আব্দুল ওয়াদুদ মিলন, সবুর আহমদ, হাজিী সেলিম, এ কে এম ফজলুল হক ফজলু, আবু আহমদ আনসারী, কাজী নাঈমুল ইসলাম, মনজুর হোসেন মজনু, মিজানুর রহমান পাবেল, পারবেজ খান জুয়েল, আব্দুল জব্বার মদই, আতিকুর রহমান গিয়াস, এ এস এম. সায়েম, জামাল আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফসর খান, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে অংকুর দেব, আজাদুর রহমান আজাদ, সাজু গাজী, হাফিজুর রহমান হানু, নাইমুল ইসলাম আসিফ, রাসেল আহমদ বেনু, মানিক মিয়া, রেজওয়ান আহমদ রবি, শফিক নুর, উসমান মিয়া ও সমির গাজী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকার সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারের কাছে মানুষের জীবন জীবিকার কোন মূল্য নেই। কারণ তারা ভোটে নয়, গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭