যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনা সভা।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এদিকে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ জাতি বঙ্গবন্ধুর কাছে চির ঋণী। তাঁর অবদানের ফলেই আমরা স্বাধীন দেশে নিজেদের উন্নতির জন্য কাজ করতে পারছি। স্বাধীনতা না পেলে আমরা আজ উন্নয়নশীল দেশের কাতারে এসে মাথা উচুঁ করে দাঁড়াতে পারতাম না। তবে আমাদের লক্ষ্য থাকতে হবে যাতে আমরা দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করতে পারি। এজন্য আমাদের একেবারে প্রথম থেকে শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, সোস্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর দিলারা রহমান, এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, প্রফেসর মো. আখতারুল ইসলাম. প্রফেসর ড. মো. আলমগীর তৈমূর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মহিবুল আলম, অফিসার্স এসোসিশনের সভাপতি মো. তাজিম উদ্দিন, সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাদেক হোসেন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গনি।


সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৪৪