জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবসে উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে স্কুল মিলনায়তনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ২২নং ওয়ার্ড কাউন্সিল এডভোকেট সালেহ আহমদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন- ডা. মো. আবুল কালাম, যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, মুতাহির হোসেন জাহির, বিদ্যালয়ের শিক্ষিকা আম্বিয়া খানম, নাজমা বেগম, তপতীদাস অধিকারী, সুচনারা বেগম, শামিমা আক্তার চৌধুরী, লুবাবা আক্তার সুমি, নাজমিন আক্তার, ২৪ নং ওয়াড সেচ্ছাসেবকলীগের সম্পাদক নিয়াজ খান, ২২ নং ওয়াড সেচ্ছাসেবকলীগ নেতা সিদ্দিক আহমেদ, রিপন আহমদসহ শিক্ষিকা, ছাত্র-ছাত্রী বৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৫




