স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ৭ দিনব্যাপী (১৭-২৩ মার্চ) ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ফিতা কেটে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।


মেলার উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহনকারী স্টলগুলো পরিদর্শন করে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়াসহ অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুছা, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পল্লী বিদুৎ অফিসের ডিজিএম সাইফুল ইসলাম।

এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৫২