এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর নির্বাচন ২০২১-২৩ বুধবার অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভ করে। নির্বাচনে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট সিলেট অঞ্চল থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৪ জন বিজয়ী হন।
বিজয়ীরা হলেন- মো. আব্দুল হক, জিয়াউর রহমান খাঁন রেজওয়ান, মো. আব্দুল কাদির ও দেওয়ান রুশো চৌধুরী। ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ১৮ জনই গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের সদস্য।
বিজয়ী নেতৃবৃন্দ বলেন, শীঘ্রই কমিটি গঠন করে বর্তমান কমিটির দুর্নীতি ও টিকেট সিন্ডিকেটের বিরুদ্ধে তারা কাজ করবেন। এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব সাবেক তিনবারের সভাপতি ছিলেন। তিনি আটাবের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৬




