জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে সিলেট নগরীর শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ছিলেন সকল ধর্মের-বর্ণের, ধনী-গরীবের নেতা। ছিলেন বিশ্বনেতা। তিনি তার শৈশবকাল থেকেই শোষিতের পক্ষে সারাজীবন লড়াই চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ আজ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
হিমাদ্রী কর পুরকায়স্থ সজলের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারন সম্পাদক সঞ্জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
সুষেন চন্দ নমঃ খোকন, ডা. অমিমাংশু দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য কনক পাল অরুপ, যুবলীগ নেতা এস আর শাওন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৌরভ দাস, কানু দেব, বিতিন্দ্র দে, সুমন দত্ত, যুবলীগ নেতা উদয় সেন ঝন্টু, ছাত্রলীগ নেতা সুব্রত চন্দ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিন্টু দেব নাথ,বাপ্পি সরকার, রতন গোপ, কাঞ্চন রায়, সুরঞ্জিত তালুকদার, শোভন দাস রনি, টেলেন্ট কান্তি দাস, দুর্জয় মালাকার রিংকু, অপূর্ব, অরুপ তালুকদার শুভ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ নেতা সন্দিপ দাস, জীবন, সুমন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




