সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলায় বসবাসকারী পথশিশুদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন ‘এম এ মজনু ফোরাম’।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাণ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে কেক কাটেন সংগঠনের প্রতিষ্ঠা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু।


উৎসব মুখর পরিবেশে কেক কাটা শেষে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের পক্ষ থেকে পথশিশুদের ইচ্ছানুযায়ী উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয় পথশিশুরা।

কেক কাটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, যুবলীগ নেতা মাহবুব রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০২