সিলেটের বিশ্বনাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ‘এম এ মজনু ফোরামের সার্বিক সহযোগীতায় এবং পাওয়ার ব্যান্ড বিশ্বনাথের আয়োজনে’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসায় দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠা, বিশ্বনাথ পাওয়ার ব্যান্ডের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।

পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহান সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর সহায়ক কমিটির সদস্য জহুর আলী, যুবলীগ নেতা মাহবুব রহমান, মোহন মিয়া, আনহার আলী, নাহিদ আহমদ, পাওয়ার ব্যান্ডের সভাপতি রিপন আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৩