সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিতকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে মুক্তিযুদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখা।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে নগরীর হাফিজ কমপ্লেক্সে এ সম্মাননা ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিক মিয়া, মোঃ জুয়েল মিয়া,সাইফুর ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




