সিলেটের শীর্ষ জনপ্রিয় ও পাঠকপ্রিয় নিউজ পোর্টাল sylhetview-এর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল জলিলের বাবা ও উপজেলার নারাইনপুর গ্রামের বাসিন্দা মো. ইন্তাজ আলী ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় তিনি সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮০। তিনি স্ত্রী, ১০ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


মরহুমের জানাযার নামাজ শনিবার (১৯ মার্চ) বেলা ২টায় কোম্পানীগঞ্জের নারাইনপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং পরে পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল জলিলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটভিউ’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও সহকারী সম্পাদক পিংকু ধরসহ পরিবারের সবাই।

গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে সম্পাদক ও সহকারী সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম