মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীমঙ্গল ও নবীগঞ্জ সড়কের জোনাকি টেইলারিং দোকানের সামনে আনোয়ার মিয়া নামে এক মাদক কারবারিকে আটক কাছ থেকে ৫০০ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীমঙ্গল-নবীগঞ্জ সড়কের মির্জাপুর ইউনিয়ন এলাকা জোনাকি টেইলারিং দোকানের তাকে আটক করা হয়।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এতথ্য জানান।

আটককৃত আনোয়ার মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউদা গ্রামের মাজত উল্ল্যার ছেলে।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটক আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়েছে। আজ শনিবার (১৯ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / সাইফুল / ডি.আর