জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি কতৃক প্রকাশিত কবিকণ্ঠে বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
'কবিকণ্ঠে বঙ্গবন্ধু' ( Bangabondhu in Poets' Voice) দেশের প্রখ্যাত কবি-সাহিত্যিক ও ছড়াকারবৃন্দ কর্তৃক রচিত একটি ছড়া ও কবিতার সংকলন। 'মুজিবশতবর্ষ' উপলক্ষে এটি প্রস্তুত করেন এবং ইংরেজিতে অনুবাদ করেন লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. গাজী আব্দুল্লাহহেল বাকী। পুস্তকটি দ্বিভাষিক হওয়ায় বাংলার পাশাপাশি ইংরেজিতে কবি-ছড়াকারবৃন্দের বঙ্গবন্ধুকে কেন্দ্র করে চিন্তা-চেতনার স্ফুরণ ঘটেছে যা সহজেই উপভোগ্য।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ "কবিকণ্ঠে বঙ্গবন্ধু" বইয়ের মোড়ক উন্মোচন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং ট্রেজারার জনাব বনমালী ভৌমিক। এসময় শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটেন অথিতিবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক কাজী মো. জাহিদ হাসান ও পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌদুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভোট অব থ্যাংক্স জ্ঞাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান।
এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




