সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট।

শনিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন বলেন, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ প্রধান বিচারপতি হওয়ার পর বিচার বিভাগে ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রাষ্ট্রপতি ও একজন সুশাসক হিসেবে ন্যায় পরায়ন ছিলেন।


তারা আরো বলেন, ১৯৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর