সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়ার উদ্যোগে এলাকার গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার ১০ (মার্চ) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অর্থ প্রদান করা হয়।


ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছালেহ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দীন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিছবাহ আহমদ টুনু, সাবেক মেম্বার মোক্তার হোসেন, ইলাইগঞ্জ হেল্পিং মিডিয়ার সহ সভাপতি মাওলানা ফয়জুর রহমান নোমানী, শালিসি ব্যক্তিত্ব আব্দুল জলীল মটর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম বাবুল, সিরাজ মিয়া, মাষ্টার ফারুক আহমদ, হেল্পিং মিডিয়ার সহসেক্রেটারী এম সাইদুর রহমান, সহ অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, সহঅর্থ সম্পাদক মাহবুবুল ইসলাম রানা, সহসাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক রেজাউল করিম, সহ সমাজকল্যাণ সম্পাদক এনাম উদ্দিন ছামি প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুমন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী আবুল কালাম।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর