আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কোর্ট পয়েন্টে সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নানকা রবি দাসের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মো: অনুর চৌধুরী, সহ-সভাপতি শ্রীমতি লাল, মিনা রানী ঋষি, উপদেষ্টা সাহেদা বেগম, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন করতে হবে। এবং দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবীর উপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সছিন্দ্র ঋষি, মিনতি রানী ঋষি, শিবু ঋষি, শেফালি রানী ঋষি, লক্ষী রানী ঋষি, মতিলাল দাস, আবু রবি দাস, শ্রীকান্ত রবি দাস প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




