‌নিজের কথা কেউ ভাবি না
আমরা সবাই প্রবাসী ভাই
শত দুঃখ কষ্ট বুকে চেপে
অন্যের মুখে হাসি ফুটাই...

যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা, কবি ও ছড়াকার শাহ বদরুজ্জামান রুহেলের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে লিখেন ‘আমরা সবাই প্রবাসী’ শিরোনামে গান। সেই গানে কন্ঠ ও সুর দেন প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া। ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গভীর ভালোবাসা ও আনন্দ-উচ্ছ্বাসে ভরা আয়োজনে শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাউল শিল্পী কালা মিয়ার কন্ঠ ও সুরে ‘আমরা সবাই প্রবাসী’ গানের অনলাইন রিলিজ উৎসব অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ও হৃদয়ে বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু।

অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল “আমরা সবাই প্রবাসী” গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের প্রতি উৎসর্গকৃত গানটি যদি সকলের ভালো লাগে তবেই এই প্রয়াস সফল হবে।

অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশী-আমেরিকান লেখক শাহ বদরুজ্জামান রুহেলের কথা এবং বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার কন্ঠ ও সুরে “আমরা সবাই প্রবাসী” গানের ভুয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে “আমরা সবাই প্রবাসী” গানসহ বেশ ক’টি জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। কবিতা আবৃত্তি করেন পল্লব সরকার। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন।

গানটি উপভোগ করতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=hKMswG82xJY

সিলেটভিউ২৪ডটকম/পিডি


ভিডিও - গানটি উপভোগ করতে ক্লিক করুন