গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জাফর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহী রাজিউন।)
মঙ্গলবার (২২ মার্চ) ভোরে সিলেট নগরীর লোহারপাড়াস্থ নিজ বাসায় তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেন। তাঁরা বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ পুরকায়স্থ গ্রামের মরহুম মো. মহমুদ আলীর সন্তান। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর পুরকায়স্থ বাজর মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
এদিকে, সাবেক শিক্ষক অধ্যাপক মো. জাফর আলীর ইন্তেকালে ঢাকাদক্ষিণ সরকারি কলেজে শোক প্রস্তাব গ্রহন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিলে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৩




