সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম , দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মডেল কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীন প্রমূখ।
পরিশেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শোভাযাত্রা বের করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৭




