সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন, বলেছেন, ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি প্রার্থী হয়েছি।
তিনি মঙ্গলবার নবগঠিত ৩৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থরের মানুষের সাথে মতবিনিময়কালে এমন প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি আরোও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়ন করে যাবেন। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকান্ড বাস্তবায়ন করতে চাই। আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




