সিলেট মহানগর বিএনপির ২৩নং ওয়ার্ড শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৯টার সময় নগরীর মাছিমপুরে ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ এর বাসভবনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।


মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর কৃষকদলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাবেক কাউন্সিলর ও সমাজসেবী ফারুক আহমদ।

এ সময় আরও বক্তব্য রাখেন- মামুনুর রহমান মামুন, জমজম বাদশা, মোস্তফা কামাল পাশা, সুজন আহমদ, ইমরান আলী, নামর উল্লাহ নাজিম, নাজমুল হাসান নয়ন, জাসিম আহমদ রাফি, ফুল মিয়া, সাইফুদ্দিন, করিম আহমদ, বাচ্চ মিয়া, শাওন মিয়া, জাকির হোসেন, হৃদয় আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির নেতাকর্মীদের ত্যাগি, পরিক্ষীত ও যোগ্য নেতৃবৃন্দ নিয়ে প্রথমে সাময়িক সময়ের জন্য আহবায়ক কমিটি ও পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল কমসূচীতে অংশ নিতে হবে।

সভায় সবার সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবী ও সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ কে ২৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হিসেবে মনোনীত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮