ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত শহর বোরেস্পিলের বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার অনুরোধ করেছেন শহরটির মেয়র ভলোদমির বোরোসেঙ্কো।
বোরেস্পিল শহরটি কিয়েভ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বোরেস্পিলের মেয়র ভলোদমির বোরোসেঙ্কো বলেন, এ মুহুর্তে শহরে থাকার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে প্রদেশের চারপাশে যুদ্ধ হচ্ছে। আমি বাসিন্দাদের অনুরোধ জানাই, যদি পারেন শহর ছেড়ে চলে যান।
তিনি আরও বলেন, আমি সকলকে অনুরোধ করছি বুদ্ধিমানের মতো কাজ করুন। নিকটস্থ কল সেন্টারে যোগাযোগ করুন। যখনই সুযোগ আসবে শহর ছাড়ুন।
বাসিন্দাদের শহর ছাড়ার এত তাড়া দেওয়ার কারণও জানিয়েছেন মেয়র।
এ ব্যাপারে তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা দেখাচ্ছে, যেসব শহরে যুদ্ধ হচ্ছে এবং যেসব শহরে সাধারণ মানুষের সংখ্যা কম, সেসব শহরে ইউক্রেনের সেনাদের জন্য অভিযান চালানো সহজ হচ্ছে।
এদিকে বোরেস্পিলেই অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় বিমান বন্দরটি। এই বিমানবন্দরের কাছে অবস্থান নিয়েছেন অনেক বাসিন্দা। কিন্তু বিমানবন্দরটি লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ায় এখানে অবস্থান করাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০১
সূত্র : বিবিসি, সিএনএন




