নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পৌর ছাত্রলীগ। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে বড়লেখা সদর ইউপি হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)আলী হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহেদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমেদ জুয়েল, তরুণ সমাজসেবক জাকির হোসেন জুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লতিফ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি জসিম আহমদ,সাধারণ সম্পাদক নোমান আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমেদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল চৌধুরী, সাবেক ছাত্রনেতা আছকির আলী, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন জয়, পৌর ছাত্রলীগ নেতা কবির আহমদ, সজিব আহমদ, শাহরিয়ার হোসেন নাবিল, আব্দুর রহমান জাকারিয়া, রাফি আহমেদ, শাহরিয়ার সুলতান, বায়েজিদ আহমদ, অনিক দেব, পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাউসিফ মাহবুব, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ,সহ-সভাপতি জিহাদী,যুগ্ম সাধারণ সম্পাদক ইমন,সাংগঠনিক সম্পাদক মনসুর প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/লাভলু