মৌলভীবাজার প্রেসক্লাবের প্রথম কার্যকরী কমিটির কোষাধ‍্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুনুর রশীদের সাথে মতবিনিময় করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে এই সভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।


প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব‍্য রাখেন- সংবর্ধিত সাংবাদিক হারুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজারের পিপি ও ইমজা সভাপতি রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, এনটিভি প্রতিনিধি এস এম উমেদ আলী, মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার নির্বাহী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব।

বক্তারা বলেন, সাংবাদিক হারুনুর রশীদ পঞ্চাশ বছরের বেশী সময় ধরে সাংবাদিকতায় জড়িত রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ‍্য থেকে সাপ্তাহিক মুক্তকথা পত্রিকার অনলাইন ভার্সন চালাচ্ছেন। তিনি দেশে থাকতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করা এবং তার সম্পাদনায় মুক্তকথা পত্রিকার মাধ‍্যমে মৌলভীবাজারে অনেক সাংবাদিক তৈরী হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে বরন করাসহ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-০১