বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)'র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে দেশের সব মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স গুলোর শয্যা বাঁড়ানো হচ্ছে। যার মধ্য দিয়ে দেশের প্রান্তিক মানুষজনের ভরসাস্থল হয়ে উঠছে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র।
মঙ্গলবার বিকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সের বহিঃবিভাগীয় সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক কর্মমর্তা গৌছ আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে, ডাঃ নুসরাত জাহান মৌটুসী ও ডাঃ আইরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ বহলুল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহজাহান আহমদ, গীতা পাঠ করেন সুনির্মল চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার ও ডা. সাদিক আব্দুল্লাহ চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-০৪




