১৯৯৯ সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে দিরাই পৌরসভায় তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন দেখতে পাওয়া যায়নি। মাত্র ৬.৫ বর্গ কিলোমিটারে প্রায় ৩২ হাজার মানুষের বসবাস।

পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাাব ছিল পৌরসদরের প্রধান সড়ক আধুনিক পদ্ধতিতে নির্মাণ করা। তারই প্রেক্ষিতে সাবেক মেয়র মোশাররফ মিয়ার হাত ধরে পৌরসভার প্রবেশ দ্বার দিরাই বাসস্ট্যান্ড থেকে থানা পয়েন্ট পর্যন্ত দুইলেনের সড়ক নির্মাণ হলে সুন্দর রূপে আসে পৌরসভা।


এদিকে বর্তমান মেয়র বিশ্বজিৎ রায়ের এক বছর পূর্ণ হবার আগেই পৌরসদরের প্রধান সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনের কাজ হাতে নেন তিনি। এরই প্রেক্ষিতে গত রবিবার ২০ মার্চ পৌরসদরের প্রধান সড়ক মধ্যবাজারের ব্রিজ হতে থানা পয়েন্ট পর্যন্ত দুইলেইন সড়কের কাজ শুভ সূচনা হয়। এতে দিরাই পৌরসভা নবরূপে সাজবে বলে মনে করেন পৌরবাসী।

সরেজমিন পৌরসদরে ঘুরে দেখা যায়, প্রধান সড়ক দুই লেনে নির্মাণ করার জন্য প্রাথমিক কাজ চলছে। এর আগে বুলডোজার দিয়ে পুরাতন সড়ক ভেঙে ফেলা হয়েছে। দ্রুত কাজ শেষ হবে বলে জানান পৌরকর্তৃপক্ষ।

এদিকে পৌরসভার প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে বাসস্ট্যান্ড-হারানপুর-রাধানগর সড়ক ব্যবহার কারার জন্য বলা হয়েছে।

পৌরবাসী জানান, সাবেক মেয়রের আমলে ২০১৯ সালের অক্টোবরে দিরাই থানা পয়েন্ট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত দুইলেনের সড়ক নির্মাণ হয়। কিন্তু থানা পয়েন্ট থেকে বাজারের ব্রিজ পর্যন্ত রাস্তাটি কোন সংস্কার না হওয়ার রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কিন্তু বর্তমান মেয়র বিশ্বজিৎ রায় রাস্তাটিতে দুইলেনের কাজ শুরু করলে দিরাই পৌরসভাটি নবরূপে সাজবে বলে মনে করেন বলে তারা জানান।

তারা জানান, পৌরসভার প্রবেশদ্বার ও প্রধান সড়কটি দুইলেনে হলে পৌরসভার সৌন্দর্য বর্ধিত হবে সেই সাথে সাজবে নবরূপে। পৌরসভার প্রধান সড়ক দুইলেন হলে যেমন সুন্দর্য বাড়বে তেমনি কোন যানজট আর থাকবে না। এতে সুবিধা হবে ব্যবসায়ীদের ও পথচারীদের।

পৌরসভা সূত্রে জানা যায়, এ বছরের শুরুতে হাতে নেওয়া প্রকল্পটির কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। প্রকল্পের আওতায় সেখানে বিদ্যমান সড়কটি দুই লেনে উন্নীত করা হয়েছে। এর আগে গত ৩ আগষ্ঠ ২০২১ ইং তারিখে সেনগুপ্ত আরসিসি রোড দিরাই বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরসিসি রোড( দুই লেন) সুরঞ্জিতসেন গুপ্ত ভবন থেকে উপজেলা অফিস, আরসিসি রোড (দুই লেইন) বাজার ব্রিজ হতে সেনগুপ্ত ভবন, আরসিসি রোড বাগবাড়ী ব্রাক অফিস থেকে আনোয়ারপুর হয়ে মদনপুর সড়ক পর্যন্ত টেন্ডার আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবিষয়ে জানতে চেয়ে মেয়র বিশ্বজিৎ রায়ের মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০৫