ফাইল ছবি

‘ইমতিয়াজ ফাউন্ডেশন’র উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে দুঃস্থ ও গৃহহীন পরিবারের মাঝে পাকা বাড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে ইমতিয়াজ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গ্রামের দুঃস্থ ও গৃহহীনদের গৃহ প্রদান কর্মসূচীর ৩য় পর্বে রাজিয়া বেগম নামের একজন বয়োবৃদ্ধা মহিলার নিকট দুই কোঠা বিশিষ্ট পাকা বাড়ির মালিকানা দলিল প্রদান করা হয়।


স্থানীয় সমাজসেবক তারেক আহমদের সঞ্চালনায় গ্রামের মুরুব্বী নুরুল আমিন সাহেবের সভাপতিত্বে মহতী অনুষ্টানে অতিথি ছিলেন- গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, ইমতিয়াজ ফাউন্ডেশনের সম্পাদক এম আজিজ আহমদ, তার স্ত্রী শিক্ষিকা হুমায়রা বেগম। আস্তমা গ্রামের কৃতি সন্তান ডাঃ আলী আহমদ এবং তার স্ত্রী ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী দুজন প্রায় এক যুগ প্রবাস বাস শেষে দেশে এসে সব ধরনের মহত কাজে নিজেদের শতভাগ সম্পৃক্ত করছেন।

তার এসব ভাল কর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামের গরীবদের মধ্যে
এ পর্যন্ত ৭ টি পাকা গৃহ নিজ খরছে নির্মান করে দেয়া। এ ছাড়াও গ্রামের মুসল্লীদের সুবিধার্ধে দৃষ্টিনন্দন মসজিদ তৈরী করে দেন।

অনুষ্টানে দুজন মেধাবী শিক্ষার্থীকে(অনার্স কোর্সে পাঠ্যরত) নিয়মিত বৃত্তি প্রদান করা হয়।পাকা বাড়ির মালিকানার দলিল হাতে পেয়ে বিধবা রাজিয়া বেগম আবেগ আপ্লুত হয়ে পড়েন।দাতাদের জন্য মঙ্গল কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১১