সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় নিজপাট ইউনিয়ন পরিষদ'র আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো ইয়াহিয়া'র সভাপতিত্বে যুবনেতা মাসুদ আহমদের পরিচালনা করেন।


প্রথমে পবিত্র কোনআন তেলায়ত করেন মাওলানা জয়নাল আবেদীন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর আবুল মাওলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউপির সচিব মুহিবুর রহমান।

এছাড়া দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নব নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলীকে ফুল দিয়ে বরণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৩