জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আজির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালিক এর পরিচালনায় কুলাউড়া শহরের স্টেশন চৌমুহনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন খাঁন।


আরও বক্তব্য রাখেন- প্রচার সম্পাদক আশিকুর রহমান মনজুর প্রমুখ।

বক্তারা, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করার দাবি জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে জাতীয় পার্টি দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী প্রদান করেন।

সমাবেশের পূর্বে কুলাউড়া শহরের প্রধান রাস্তায় পার্টির নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২১