দক্ষিণ সুরমা সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১ টায় কলেজের আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মতিউর রহমানের সভাপতিত্বে সহযোগী অধ্যাপক মোঃ মহিবুর রহমান ও সহকারি অধ্যাপক জয়নুল ইসলামের যৌথ পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ এস এম শব্বীর আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মামুনুর রশিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলাদ ও দোয়া মাহফিল উদ্যাপন পরিষদের আহবায়ক অধ্যাপক সাব্বির আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আলী প্রমুখ।

এসময় শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আবিদুল হক ও দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ এস এম শব্বীর আহমদ।

পরে কেরাত, হাম, নাত, আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান আলোচক জকিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ এস এম শব্বীর আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪