সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আসন্ন। সূত্র বলছে- আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত এ সম্মেলন ও কাউন্সিল। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কাউন্সিলে সভাপতি প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীম।
বুধবার (২৩ মার্চ) দুপুরের পরে হঠাৎ অসুস্থবোধ করেন তিনি। পরে বিকেলের দিকের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
অসুস্থতার বিষয়ে আবুল কাহের চৌধুরী শামীম বিকাল সোয়া ৪টার দিকে সিলেটভিউ-কে বলেন, সকাল থেকে ডায়রিয়া ছিলো। দুপুরের পরে একটু ডিহাইডেশন দেখা দেয় এবং অসুস্থবোধ করি। তবে আল্লাহর রহমতে এখন সুস্থবোধ করছি।
এদিকে, আবুল কাহের চৌধুরী শামীমের অসুস্থতার খবর পেয়ে বিকাল ৪টা তাঁর যতরপুরস্থ বাসায় দেখতে যান জেলা বিএনপির কাউন্সিলে আরেক সভাপতি প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি কাহের শামীমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত পুরোপুরি সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, এবারের সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন আরিফুল হক চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুল কাইয়ুম চৌধুরী। তবে শেষ মুহুর্তে 'কেন্দ্রের নির্দেশে' সভাপতি পদ থেকে নিজেকে সরিয়ে নেন মেয়র আরিফ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




