সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়ার উদ্যোগে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে সালুটিকর বাজারে গরিব ও অসহায় ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢেউটিন বিতরণকালে গোলাপ মিয়া বলেন, নিজের সাধ্যমতো এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এ চেষ্টা সারাজীবন অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭




