সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গনে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উপলক্ষ্যে কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু ফুটসাল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে কলেজ মাঠে উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি ও এম. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া।
কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বর্তমান যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা আব্দুুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেস্ট ফ্রেন্ডস ফরএভার বনাম মনোরম এফসি একে অপরের মোকাবেলা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা শিপন আহমদ, নূরুল আমিন, কলেজ ছাত্রলীগ নেতা এসএম জুয়েল, ফারাবী ইমন, পাবেল, মশেদ, তুষার পাল, জাকারিয়া ইমন, তানভীর, জহির, শামসুদ্দিন, আলামিন, সিদ্দিকী নাঈম, মামুন, আবিদুর রহমান, সামি, রেজওয়ান, রিপন, জয়, সাইদুল, সোয়েব, রাজু, ইয়াসিন, জায়েদ, আবদুস সালাম, হাকিম, আমিন, মারজান ও শাকিল প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪০




