সুনামগঞ্জের তাহিরপুরে ‘আমাদের টাঙ্গুয়া হাওর আমাদের ভাবনা’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জীব বৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে শিক্ষার্থীদের সমন্ময়ে ব্যাতিক্রমি এক আলোচনা প্রতিপাদ্য বিষয় অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ের টাঙ্গুয়া প্রকৃতি সংর্ঘের আয়োজনে হাতিরগাতা নামক স্থানে এ ব্যতিক্রমী আলোচনা প্রতিপাদ্য বিষয় অনুষ্টিত হয়।
এতে বাগলী উচ্চ বিদ্যালয়ের টাঙ্গুয়া প্রকৃতি সংর্ষের শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।
বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব চন্দ্র রায় এর সভাপতিত্বে, শিক্ষক মহিবুর রহমানের সঞালনায় আলোচনা প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইইউসিএনএর সিনিয়র অফিসার জেনিফার আজমিরীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাকিব আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্ত রাখেন, ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, কলাগাঁও চারাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম, হাজি ইউনুস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন আহম্মেদ,শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৪৩




