লিডিং ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাব ‘লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২১-২২ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আহনাফ শাহরিয়ার তাহমিদকে সভাপতি ও একই ডিপার্টমেন্টের শাহরিয়ার আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার (২২ মার্চ) এই কমিটি ঘোষণা করা হয়।


আর্কিটেকচার বিভাগের প্রভাষক ও লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির এডভাইজার শাহ মোহাম্মদ হাসিন শাদ, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি আব্দুর রাফি জয় এর যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫০