সিলেটের গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেল ৪টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


ট্রাস্টের সিনিয়র সদস্য গুলজার আহমদ এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ‍্যক্ষ ইছমাইল উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ ।

মতবিনিময় সভায় বক্তারা রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এরকম শিক্ষামুলক কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীরা যারা ট্রাস্ট কর্তৃক বৃত্তি পাচ্ছে তাদেরকে মনোযোগী হয়ে পড়াশোনা করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহবান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- গৌরপদ রায়, এনামুল হক, অর্পা কর, জোৎস্না বেগম, আলম খান, তাহসিন হাসান জিহান, মনজুর হোসেন, ছাদি চৌধুরী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৫১