সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেবের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক।


গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার প্রলয় রায়ের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সার্কেলের ইনস্পেকটর মোস্তফা কামাল, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রশাসক আশরাফুল আলম, গোয়াইনঘাট কর্মসংস্থান ব্যংকের ম্যানেজার ফয়জুল্লাহ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, এসআই অনুজ দাশ,এসআই মাসুম এসআই জহিরুল ইসলাম, এসআই নুরুল আমিন, এএসআই বিলাল উদ্দিন, গোয়াইনঘাট থানা পুলিশ সদস্য সাইফুল প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-০২