সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ওয়াসিমুজ্জামান চৌধুরী রনির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


এক শোক বার্তায় তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা ওয়াসিমুজ্জামান রনির গর্ভধারিনি মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। একজন দ্বীনদার, পরহেযগার ও দানশীল মহিলা হিসেবে তিনি এলাকাবাসী ও আত্মীয়স্বজনের প্রিয়পাত্র ছিলেন। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪